1 Answers

ইসলামে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামি সমাজব্যবস্থা এর উপরই প্রতিষ্ঠিত। সমাজে সৎকাজের আদেশ দান ও অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য সবসময়ই কিছুসংখ্যক লোক বিদ্যমান থাকতে হয়। অন্যথায় সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে না। সমাজে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন ছড়িয়ে পড়ে। সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায়। তাই আমরা সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করব।

5 views