1 Answers
শালীনতা মানুষের একটি মহৎ গুণ। শালীনতাবোধ মানুষকে অশ্লীল ও অবৈধ কাজকর্ম থেকে বিরত রাখে। নারীপুরুষ শালীনতার সাথে চলাফেরা করলে এবং শালীন পোশাক-পরিচ্ছদ পরিধান করলে অনেক অঘটন থেকে রক্ষা পাওয়া যায়। অশালীন পোশাক ও চালচলন অনেক সময় বিপর্যয় ডেকে আনে, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। উপরন্তু অশালীন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট নিকৃষ্ট। তাই আল্লাহ পাকের ঘৃণা হতে রক্ষা পাওয়ার জন্য এবং সামাজিক নিরাপত্তা লাভের জন্য আমরা অবশ্যই পোশাক-পরিচ্ছদে শালীনতা অবলম্বন করব।
4 views
Answered