1 Answers
ধর্মের অঙ্গ হিসেবে আমরা ধর্মগ্রন্থগুলো শ্রদ্ধা করব।
ধর্মগ্রন্থ পাঠ করেই মানুষ সৎ ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ হয়। যে গ্রন্থে মানুষের জাগতিক ও পরমার্থিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান উপাখ্যান লিপিবদ্ধ থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। বেদ হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ মানুষকে ধর্মের পথে চলার শিক্ষা দেয়। ধর্মগ্রন্থ পাঠ করে আমরা নৈতিক 'জীবনযাপন করার অনুপ্রেরণা পাই। অর্থাৎ ধর্মগ্রন্থের শিক্ষা আমাদের নৈতিকতাবোধ জাগ্রত করতে সাহায্য করে। তাই আমরা ধর্মগ্রন্থগুলোকে শ্রদ্ধা করব।
5 views
Answered