1 Answers

যেজন্য আমরা সমাজের নিয়মকানুন মেনে চলব সমাজ হলো মানুষের একটি দল বা গোষ্ঠী, এর সব সদস্য এমন একটি মিলননীতির দ্বারা সংগঠিত, যা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে; অর্থাৎ মানবসমাজ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। মানবসমাজের দুটি দিক রয়েছে একটি দৃশ্যমান ও অন্যটি আধ্যাত্মিক। দৃশ্যমান দিকটি হলো সবার একত্রিত হওয়া ও বিপদ-আপদে একে অন্যের পাশে দাঁড়ানো; মানবজীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাসমূহে দৃশ্যমান ও নৈতিক সমর্থন দান করা। আধ্যাত্মিক দিকটি হলো সমগ্র অতীতের উপর ভিত্তি করে ও ভবিষ্যতের জন্য সদস্যদের প্রস্তুত করে যুগ যুগ ধরে মানবসমাজ টিকিয়ে রাখা। সমাজের মধ্য দিয়েই প্রতিটি মানুষ উত্তরাধিকারসূত্রে নিজে প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ বিশেষ আধ্যাত্মিক গুণ লাভ করে, যা তার অনন্যতাকে প্রকাশ করে ও দিনে দিনে বিশেষ একজন ব্যক্তি হিসেবে বেড় উঠে। সবার মঙ্গল সাধন করার জন্য নিজেকে নিয়োগ করে। তাই সমাজের সদস্য হিসেবে আমাদের রক্ষা করে ও নিরাপত্তা দেয়। সমাজের বিভিন্ন নিয়মকানুন আমাদের মেনে চলতে হয়। একই সাথে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদেরই কর্তব্য। 

মূলকথা: সমাজের নিয়মকানুন মেনে চলা।

5 views

Related Questions