1 Answers

মাহমুদ যে সমাজের প্রতিনিধিত্ব করছে তা হলো ছাত্রসমাজ। মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা ছিল অপরিসীম।

১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেন। উদ্দীপকে মাহমুদ মুক্তিযুদ্ধের সময় সহপাঠীদের সংগঠিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানি বাহিনী নারকীয় তাণ্ডব শুরু করলে তিনি দেশের মানুষকে রক্ষার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন। তাদের অনেকে শহিদ হন। বস্তুত মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র- ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখায় এক বিরাট অংশ ছিল ছাত্র। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিববাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্রছাত্রীদের নিয়ে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তাই বলা যায়, মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য।

5 views

Related Questions