1 Answers

উদ্দীপকের সখিনার আত্মত্যাগ মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা মূল্যায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ- বিষয়টি যথার্থ ও সঠিক।

উদ্দীপকে বর্ণিত সখিনার স্বামী আর সন্তানকে রাজাকার আলবদররা যেমনিভাবে হত্যা করে এবং তাকে পাশবিক নির্যাতন চালায়, তেমনি মুক্তিযুদ্ধের সময় এদেশের তিন লক্ষ মা-বোনের ওপর নির্যাতন চালায়। পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা। সখিনার মতো এদেশের নারীরা প্রতিশোধের আগুনে প্রজ্বলিত হয়ে মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে রাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। অপরদিকে, সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবাশুশ্রুষা, মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের অগণিত নারী মুক্তিসেনা। তাই বলা যায়, উদ্দীপকে সখিনার আত্মত্যাগ মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা মূল্যায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ।

4 views

Related Questions