1 Answers
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাতে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে। অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বিপুল সংখ্যক নারী মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে সহায়তা করেছেন। এমনকি প্রত্যক্ষ যুদ্ধে নারীর অংশগ্রহণের দৃষ্টান্তও কম নয়। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুজন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন।
6 views
Answered