1 Answers
মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল গৌরবোজ্জ্বল ও বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৭১ সালে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৭১ সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় নারীরা তাতে স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। বিপুল সংখ্যক নারী মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়ে এবং নানাভাবে সহায়তার মাধ্যমে মুক্তিযুদ্ধকে বেগবান করেন। এমনকি অনেকে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণও করেন। যেমন- মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত নারী তারামন বিবি ও ড. সিতারা বেগম। যুদ্ধের নয় মাসে কয়েক লক্ষ নারী পাকবাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হন, যাদের 'বীরাঙ্গনা' খেতাবে ভূষিত করা হয়েছে।