1 Answers

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা খুবই গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক বিরাট অংশ মুক্তিযুদ্ধে যোগ দেয়। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ছাত্রছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের সাহস, শক্তি ও মেধার মহান আত্মত্যাগ ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হতো। এজন্য মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

10 views

Related Questions