1 Answers
আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে। জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে বাঙালি নিধনে তৎপর হয়ে ওঠে তখন জাতিসংঘ এর প্রতিবাদ না করে নীরবতা পালন করে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নারকীয় হত্যাকাণ্ড, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। প্রকৃতপক্ষে 'ভেটো' ক্ষমতাসম্পন্ন পাঁচটি বৃহৎ শক্তির রাষ্ট্রের ধাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার ক্ষমতা ছিল সীমিত।
4 views
Answered