1 Answers

উদ্দীপকে বাশার আহমেদের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদানকে মনে করিয়ে দেয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন সংগঠন, দেশ ও ব্যক্তিদের পাশাপাশি প্রবাসী বাঙালিরা অসামান্য ভূমিকা রেখেছেন। তারা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য- সহযোগিতা করেছেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন, পাকিস্তানকে অস্ত্র-গোলাবারুদ সরঘরাহ না করতে আবেদন করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা কাজ করেছেন।
উদ্দীপকে দেখা যায়, পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালালে তার প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন বাশার আহমেদ। তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছিলেন নৃশংসতা বন্ধের জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে। বাশার আহমেদের অনুরূপ ভূমিকা দেখা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে। তাই বলা যায়, উদ্দীপকের বাশার আহমেদের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের কথা স্মরণ করিয়ে দেয়।

4 views

Related Questions