1 Answers
উদ্দীপকে যে গায়কের কথা বলা হয়েছে তিনি হলেন জর্জ হ্যারিসন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ মহান শিল্পীর অবদান ছিল অবিস্মরণীয়। বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। বাংলাদেশ তৃতীয় বিশ্বের প্রথম দেশ, যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। আর আমাদের এ মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশ ও দেশের মানুষ নানাভাবে সহযোগিতা প্রদান করেছে। সে সময় লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। তাছাড়া লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বজনমত সৃষ্টি ও দান সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৪০,০০০ লোকের সমাগমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডভিত্তিক গান পরিবেশন করেন। ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রচারমাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্বজনমত সৃষ্টিতে সাহায্য করে।
পরিশেষে বলা যায়, শিল্পী জর্জ হ্যারিসনের অবদান বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।