1 Answers

উদ্দীপকে বাংলাদেশের পানি সম্পদের কথা বলা হয়েছে। জীবজগতের অস্তিত্বের জন্য পানির গুরুত্ব অনস্বীকার্য।

পানির বিভিন্ন উৎস রয়েছে। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে এ উৎস হতে পানি পাওয়া সম্ভব নয়। উদ্দীপকে বৃষ্টিপাতের কথা উল্লেখ থাকায় তা পানি সম্পদকেই নির্দেশ করছে। সাধারণত কঠিন, তরল ও বাষ্প আকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানি সাধারণত নদনদী, খাল, পুকুর, হাওড়, বিল প্রভৃতি থেকে পাওয়া যায়। সমুদ্র লোনা পানির উৎস। কৃত্রিমভাবে পানি উৎপাদন করা গেলেও তা দৈনন্দিন জীবনে ব্যবহার ব্যয়বহুল, তাই একে পানির উৎস হিসেবে গণ্য করা হয় না। তাছাড়া ভূগর্ভস্থ পানি সারাবছর পাওয়া যায় যা অফুরন্ত উৎস হিসেবে বিবেচিত হয়। অতএব, পানির উৎস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।

5 views

Related Questions