1 Answers

উদ্দীপকে ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদের কথা ব্যক্ত করা হয়েছে। উদ্দীপকে নিবিড় তার বই-খাতা, ক্যালকুলেটর, ব্যাগ, কলম-পেন্সিল যত্নসহকারে ব্যবহার করে। এগুলো তার ব্যক্তিগত সম্পদ। এছাড়াও ব্যক্তিগত সম্পদের মধ্যে রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন জায়গাজমি, বাড়িঘর, কলকারখানা, অর্থসম্পদ, গাড়ি, দ্রব্যসামগ্রী ইত্যাদি। নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে। তাই এগুলো ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। এছাড়া উদ্দীপকে স্কুলের খাবার পানির কল এবং বিদ্যুচ্চালিত ফ্যানের কথা বলা হয়েছে। এগুলো সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। সমাজের সকলে সম্মিলিতভাবে যেসক সম্পদ ভোগ করে সেগুলো সমষ্টিগত সম্পদ। এ সম্পদের উপরে সকল নাগরিকের সমান অধিকার ও এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব রয়েছে। উদ্দীপকে উল্লিখিত সমষ্টিগত সম্পদগুলো ছাড়াও আরো অনেক সম্পদ রয়েছে যা সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। যেমন- রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, নদনদী, খনিজ সম্পদ ইত্যাদি।

5 views

Related Questions