1 Answers
মালিক ও মহাব্যবস্থাপকের কথোপকথনে উল্লেখ্য নদী দ্বারা মালিকানার ভিত্তিতে সমষ্টিগত সম্পদ বিস্তৃত অর্থে জাতীয় সম্পদের কথা বলা হয়েছে।
যে বস্তুর উপযোগ রয়েছে, যোগান সীমাবদ্ধ, বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা রয়েছে তাকে সম্পদ বলে। মালিকানার ভিত্তিতে সম্পদ তিন প্রকার। যথা- ব্যক্তিগত, সমষ্টিগত ও জাতীয় সম্পদ। উদ্দীপকে উল্লিখিত বুড়িগঙ্গা নদী সমষ্টিগত সম্পদ কিন্তু বিস্তৃত অর্থে। জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। সমাজের সকল নাগরিক সম্মিলিতভাবে যেসব সম্পদ ভোগ করতে পারে সেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলা হয়। এরূপ সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, সরকারি পার্ক, সরকারি হাসপাতাল ও স্কুলসহ রাষ্ট্রীয় মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ যেমন- বনাঞ্চল, খনিজ সম্পদ, নদনদী, খাল ইত্যাদি সমষ্টিগত সম্পদ। উদ্দীপকের নদীটিও এরূপ সমষ্টিগত সম্পদের একটি উদাহরণ। এসব সম্পদ সমষ্টিগত হওয়ায় শুধুমাত্র সরকারকে নয় রাষ্ট্রের নাগরিকদেরকেও এগুলো সংরক্ষণে বিশেষ যত্নবান হতে হয়।