1 Answers
পাবর্ত্য অঞ্চলে মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় সংগঠন উপযোগী।
রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণত দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক সম্পদের সুষম বণ্টন ও উন্নয়নের উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠান গঠন করা হয়।
বাংলাদেশের পার্বত্য এলাকা হলো অনুন্নত অঞ্চল। অবকাঠামোগত ও অন্যান্য সুযোগ-সুবিধা এই অঞ্চলে নেই। এ কারণে এসব এলাকায় মিল-কারখানা গড়ে তোলা হয়নি। তাই শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুষম উন্নয়নের জন্য পাবর্ত্য অঞ্চলে মিল-কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এতে এসব এলাকার মানবসম্পদ উৎপাদন কাজে নিয়োজিত হবে। ফলে পাবর্ত্য অঞ্চলের সম্পদের সুষম বণ্টন সম্ভব হবে। এর মাধ্যমে বহু লোকের কর্মসংস্থান হবে। এতে পার্বত্য অঞ্চলে শিল্পায়ন সম্ভব হবে। আর এসব বৈশিষ্ট্যের সাথে রাষ্ট্রীয় সংগঠনের মিল আছে। তাই বলা যায়, পার্বত্য অঞ্চলের উন্নয়নে মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় সংগঠন উপযোগী।