মালিকানার ভিত্তিতে 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' ব্যবসায় সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মালিকানার ভিত্তিতে উদ্দীপকের 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' অংশীদারি ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত।
অংশীদারি ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তির মাধ্যমে গঠিত হয়। এ ধরনের ব্যবসায় সকলে অথবা সবার সম্মতিতে একজন পরিচালনা করে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী সদস্যরা লাভ-লোকসান ভাগ করে নেয়। কিন্তু কোনো কারণে পরিচালনায় সমস্যা হলে এ ব্যবসায়ের বিলোপ হয়।
উদ্দীপকের রাজু, সাজু ও রিজু 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' নামে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে ব্যবসায়টি পরিচালনা করেন। ব্যবসায়ের লাভ-লোকসান তারা আলোচনা সাপেক্ষে বণ্টন করেন। একসময় ব্যবসায় পরিচালনায় সমস্যা হলে তারা এ সংগঠনের বিলোপ করেন। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' প্রতিষ্ঠানটি একটি অংশীদারি ব্যবসায়।