1 Answers

উদ্দীপকের রিজুর মস্তিষ্ক বিকৃতি হওয়ায় 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' ব্যবসায় সংগঠনটির বিলোপ হয় বলে আমি মনে করি।
অংশীদারি আইনের ৪৪ ধারায় বলা হয়েছে, কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপ হবে। এক্ষেত্রে অন্যান্য অংশীদারগণ আদালতের আশ্রয় নিলে আদালত দেনা-পাওনা নিষ্পত্তি করে দেয়। এরপর ব্যবসায় সমাপ্ত ঘোষণা করে। এতে ব্যবসায়ের বিলোপ হয়।
উদ্দীপকের রাজু, সাজু ও রিজু একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। ব্যবসায়ের মুনাফা বণ্টন ও অন্য সব বিষয়ে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তারা এ ব্যবসায়টি সফলভাবে পরিচালনা করছিলেন। কিন্তু সম্প্রতি রিজু সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। এতে সে পাগল হয়ে যায়। এ পরিস্থিতিতে ব্যবসায়টি আর চালু রাখা সম্ভব না। কারণ, রিজু ব্যবসায় পরিচালনায় সিদ্ধান্ত দিতে পারবেন না। অন্যান্য অংশীদারও তাকে ছাড়া ব্যবসায় পরিচালনা করতে পারবেন না। এক্ষেত্রে অংশীদারি আইন অনুযায়ী আদালত অন্যান্য অংশীদারদের ব্যবসায়ের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। ফলে ব্যবসায়ের বিলোপ হয়। তাই বলা যায়, রিজু ব্যবসায় পরিচালনায় অসমর্থ হওয়ায় 'ফ্রেন্ডস্ এন্ড ব্রাদার্স' ব্যবসায় সংগঠনটির বিলোপসাধন হয়।

5 views

Related Questions