1 Answers

কৃষকদের প্রতিষ্ঠিত সমবায় সমিতি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
সমবায় সমিতি নিম্নবিত্ত, স্বল্পবিত্ত ও বিত্তহীন সমমনা শ্রেণির লোকদের মাধ্যমে গঠিত হয়। এখানে সদস্যরা নিজেদের আর্থিক কল্যাণের জন্য একত্রে কাজ করে।
উদ্দীপকের কাশিশ্বরপুর গ্রামের ২৫ জন কৃষক একত্র হয়ে একটি সংগঠন গড়ে তোলেন। তারা সমঝোতার ভিত্তিতে এখানে মূলধন বিনিয়োগ করেন। নিজেদের মধ্যে ঝুঁকি ও সুযোগ-সুবিধা ভাগ করে নিতে তারা সম্মত হন। সংগঠনটি আইনগতভাবে নিবন্ধিত হয়ে মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। বৈশিষ্ট্য অনুযায়ী এটি সমবায় সমিতির অন্তর্গত।
এ ধরনের সমিতির সদস্যরা সাধারণত নিম্ন আয়ের হয়। এর মাধ্যমে কৃষকরা নিজেদের অবস্থার উন্নয়নের জন্য একসাথে কাজ করতে পারবেন। ফলে মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে তারা রক্ষা পাবেন। এছাড়া তারা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবেন। আবার, সমিতির মাধ্যমে তাদের সঞ্চয় বাড়বে। মুনাফার অংশ পাওয়ায় তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এভাবে সমিতিটি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।

5 views

Related Questions