1 Answers

সোহেলীর লক্ষ্য অর্জনে পরিবারের সদস্যদের পদক্ষেপসমূহ বিশেষভাবে সহায়ক হবে বলে আমি মনে করি। 

একটি পরিবারের সকলেই কোনো না কোনো লক্ষ্য স্থির করে। এই লক্ষ্যসমূহ পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহজেই অর্জন করা সম্ভব হয়। সাধারণত মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির হয়ে থাকে। যখন পরিবারের কোনো সদস্য মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করে তখন পরিবারের অন্যান্য সদস্যরাও তার লক্ষ্য পূরণে সচেষ্ট হয়। এতে দ্বন্দ্বও কম হয়।

পরিবারের অন্যান্য সদস্য ও সোহেলীর পিতামাতা সর্বদা তার লেখাপড়ার সার্বিক তত্ত্বাবধান করছেন। যা তার মধ্যবর্তী লক্ষ্য ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়াশোনায় সহায়ক। নিয়মিত স্কুলে যাওয়া, পড়াশোনা করা ইত্যাদি বিষয়ে তার মা সার্বক্ষণিক নজর রাখছেন। ফলে সোহেলীর তাৎক্ষণিক লক্ষ্যগুলোও সহজেই পূরণ হচ্ছে। এভাবেই পরিবারের সদস্যদের সম্মিলিত সহযোগিতা সোহেলীকে তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্থাৎ ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করছে।

সোহেলী যেহেতু ব্যাংকার হতে চায় সেহেতু ব্যবসায় শিক্ষা বিষয়ে লেখাপড়া করা তার জন্য সঠিক হবে। এতে করে ভালো ফলাফলের মাধ্যমে সে ভবিষ্যতে তার দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণ করতে পারবে।

5 views

Related Questions