1 Answers

সোহেলী ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত ব্যাংকার হতে চায়, যা একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য। 

লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য, যার সুনির্দিষ্ট পরিধি আছে। লক্ষ্য নির্দিষ্ট হলেই তা ব্যবস্থাপকের কার্যাবলি সঠিকভাবে সম্পাদিত করে। এটি ব্যক্তির কার্যাবলিকে নির্দেশনা দান করে।

সোহেলীর লক্ষ্যকে স্থায়ী লক্ষ্যও বলা যায়। কারণ এটি সময় সাপেক্ষ এবং সর্বদা মনের মাঝে বিরাজমান একটি লক্ষ্য। এটি মধ্যবর্তী লক্ষ্যের ওপর নির্ভরশীল। ব্যাংকার হওয়ার জন্য ব্যবসায় শিক্ষা বিষয়ে লেখাপড়া প্রয়োজন। এই ব্যবসায় শিক্ষা বিষয়টিই সোহেলীর মধ্যবর্তী লক্ষ্য। যা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়তা করবে। এছাড়া সোহেলীকে মধ্যবর্তী লক্ষ্য পূরণে তাৎক্ষণিক লক্ষ্যগুলোও পূরণ করতে হবে। যেমন: নিয়মিত স্কুলে যাওয়া, পড়াশোনা করা ইত্যাদি। এভাবে তাৎক্ষণিক লক্ষ্য পূরণের মাধ্যমে মধ্যবর্তী লক্ষ্য অর্জন করা যেমন সোহেলীর সম্ভব হবে তেমনি দীর্ঘমেয়াদি লক্ষ্য তথা ব্যাংকার হওয়ার স্বপ্নও পূরণ হবে। তাই বলা যায়, সোহেলীর ভবিষ্যতের পরিকল্পনাটি একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য।

6 views

Related Questions