1 Answers

আছমত আলী তার এক বিঘা জমিতে চাষকৃত মাসকলাই সবুজ অবস্থায় সংরক্ষণ করার পরিকল্পনা করেন।
আছমত আলী হে তৈরির মাধ্যমে মাসকলাই সবুজ অবস্থায় সংরক্ষণ, করবেন কেননা হে তৈরির জন্য মাসকলাই খুবই উপযোগী। এজন্য তিনি ফুল আসার সময় মাসকলাই গাছ কাটবেন এবং সঠিকভাবে শুকাবেন যাতে করে মোল্ড ও অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায়। তিনি গাছগুলোকে দ্রুত শুকাবেন কিন্তু অতিরিক্ত সূর্যের আলো পরিহার করবেন যাতে করে ভালো মানের 'হে' এর বৈশিষ্ট্য বজায় থাকে। গাছ কেটে রোদে উলটপালট করে এমনভাবে নেড়ে দিবেন যাতে করে অতিমাত্রায় পাতা ঝরে না যায়। রোদে শুকানোর সময় তিনি খেয়াল রাখবেন যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়। সবুজ ঘাসে সাধারণত ৭৫-৮০ ভাগ আর্দ্রতা থাকে। সেখানে ভালো মানের হে তে সর্বোচ্চ ২০-২৫ ভাগ আর্দ্রতা থাকে। তাই তিনি ঘাস শুকিয়ে আর্দ্রতা ২০-২৫ ভাগে নামিয়ে এনে মাচার উপর স্তূপাকারে বা চালাযুক্ত ঘরে সংরক্ষণ করবেন। উল্লিখিত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আছমত আলী সবুজ অবস্থায় মাসকলাই সংরক্ষণ করবেন।

4 views

Related Questions