1 Answers
ডাক্তার সারার শিশুকে শালদুধ পান করানোর কথা বলেন। সারার সাথে তার সন্তানের বন্ধন দৃঢ় করতে শালদুধ ও বুকের দুধ যে ধরনের ভূমিকা রাখে তা ব্যাখ্যা করা হলো-
i. মায়ের বুকের উষ্ণতা শিশুকে বেঁচে থাকতে ও সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
ii. শিশু স্তন মুখে নেওয়া ও চোষার ফলে মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোন নির্গত হয় যা মাকে শান্ত ও অবসাদমুক্ত রাখে এবং সন্তানের সাথে ভালোবাসার বন্ধন দৃঢ় করে।
iii. মায়েরা তাদের সন্তানদের সাথে প্রথম যোগাযোগে অনেক আনন্দবোধ করেন।
পরিশেষে বলা যায় যে, শালদুধ ও মায়ের বুকের দুধই সারার সাথে তার সন্তানের বন্ধন তৈরিতে সহায়তা করে।
4 views
Answered