1 Answers
উদ্দীপকের বিক্রিয়াটিতে A হলো গ্লুকোজ (C6H12O6)। মুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড (CH3 - CO - COOH) তৈরি হয় শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো-
গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। এই ধাপের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে। এই প্রক্রিয়ায় কোন অক্সিজেনের প্রয়োজন পড়ে না। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ (C6H12O6) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড (C2H2O3) উৎপন্ন করে। এই ধাপে চার অণু ATP এবং দুই অণু NADH+H+ উৎপন্ন হয়। এই চার অণু ATP এর মধ্যে দুটি অণু খরচ হয়ে যায়। গ্লুকোজ থেকে পাইবুভিক অ্যাসিড উৎপন্ন হতে বিভিন্ন প্রকারের এনজাইম কাজ করে।
4 views
Answered