1 Answers

ফাহমিদা মাছ ও মাংস অধিক উত্তাপে রান্না করেন। এটি একটি ভুল প্রক্রিয়া। খাদ্য প্রস্তুতের সময় কতগুলো অভ্যাসগত ভুল পদ্ধতি অবলম্বন করা হয়, যার ফলে খাদ্যের পুষ্টিগুণ বা খাদ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়। ফলে আমরা যথাযথ পুষ্টি থেকে বঞ্চিত হয়ে অপুষ্টির শিকার হই।

মাংস মাঝারি উত্তাপে ধীরে ধীরে সিদ্ধ করে রান্না করতে হয়। অধিক তাপে মাংসের প্রোটিন অত্যন্ত কঠিন ও সংকুচিত হয়। ফলে মাংসের গুণাগুণ নষ্ট হয়ে যায় ও হজমে সমস্যা হয়। রান্নার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করা উচিত কেননা অক্সিজেনের সংস্পর্শে এর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। মাছের তত্ত্বসমূহ নরম বলে মাংসের চেয়ে তা কম তাপে এবং অল্প সময়ে রান্না করতে হয়। বেশি তাপে রান্না করলে মাছের পুষ্টিমূল্য নষ্ট হয়ে যায়। তাই বলা যায় ফাহমিদার মাছ ও মাংস কোনটিই রান্নার পদ্ধতি সঠিক নয়। উভয় প্রকার প্রোটিন জাতীয় খাদ্যই অল্প তাপে রান্না করা উচিত।

4 views

Related Questions