1 Answers

হাইমচরের অনুকরণে নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ।

চাঁদপুরের হাইমচরে কয়েক বছর আগে ভয়াবহ নদীভাঙন দেখা দেয়। তখন পানি সম্পদ মন্ত্রণালয় হাইমচরকে রক্ষার জন্য একটি বাঁধ নির্মাণ করে। এ বছর বর্ষা মওসুমে শরীয়তপুরের নড়িয়ায় হঠাৎ করে মারাত্মকভাবে নদীভাঙন দেখা দেয়। এক সপ্তাহে বিস্তৃত এলাকা পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার জনগণ তখন চাঁদপুরের হাইমচরের অনুরূপ নড়িয়ায় একটি বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানালে মন্ত্রণালয় তা মঞ্জুর করে। শরিয়তের চতুর্থ উৎস কিয়াসও এ পদ্ধতিতে সংঘটিত হয়।

কিয়াস বলতে বোঝায়, যে বিষয়ে কোনো 'নস' তথা কুরআন- হাদিসের অকাট্য স্পষ্ট দলিল নেই নেই কোনো ইজমা; সে - বিষয়টিকে অপর এমন একটি বিষয়ের সাথে মিলিয়ে বিবেচনা করা, যে বিষয়ে শরিয়তের স্পষ্ট-অকাট্য দলিল আছে কিংবা যে বিষয়ে কোনো ইজমা হয়েছে এবং এ শেষোক্ত বিষয়ে শরিয়তের যে হুকুম, সে হুকুমকে প্রথমোক্ত বিষয়ে প্রয়োগ করা। এ প্রয়োগের মূল কারণ হলো, ঠিক যে কারণে এ বিষয়ে কোনো অকাট্য হুকুম হয়েছে, আলোচ্য বিষয়টিতে সে কারণটিই বর্তমান রয়েছে। উদ্দীপকের মূল হলো হাইমচরের বাঁধ নির্মাণ। কারণ হলো নদীভাঙ্গন হতে হাইমচরকে রক্ষা করা। অনুরূপ কারণ নড়িয়ায় দেখা দেয়। এজন্য হাইমচরের মতো বাঁধ নির্মাণ করা যৌক্তিক। এজন্য কর্তৃপক্ষ নড়িয়াবাসীর দাবি মঞ্জুর করেন। অর্থাৎ এ ঘটনা কিয়াসের ঘটনারই হুবহু বিষয়।

4 views

Related Questions