1 Answers

মোস্তাফিজ সাহেব শরিয়তের চতুর্থ উৎস আল কিয়াসের কথা বোঝাতে চেয়েছেন।

কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে।

ইসলামি শরিয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবজীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন সমস্যা, জটিলতা ও জিজ্ঞাসার সৃষ্টি হয়। এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম। কেননা ইসলাম একটি গতিশীল সমাজ ব্যবস্থা। এটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন বিধান। কুরআন ও হাদিসের শরিয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়। আল-কুরআন ও হাদিসে কিয়াসকে শরিয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ বলেন, "অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষাগ্রহণ কর।" তাই বোঝা যায়, মোস্তাফিজ সাহেব তার বক্তব্যে কিয়াসের কথা বোঝাতে চেয়েছেন।

4 views

Related Questions