"আমি তো এসেছি 'কমলার দীঘি', 'মহুয়ার পালা' থেকে।"- এ কথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? (অনুধাবন)
5 views
1 Answers
"আমি তো এসেছি 'কমলার দীঘি', 'মহুয়ার পালা' থেকে।"- এ কথা দ্বারা কবি বাংলার সাংস্কৃতিক বিবর্তন ধারাকে বুঝিয়েছেন।
'আমার পরিচয়' কবিতায় কবি গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। 'কমলার দীঘি', 'মহুয়ার পালা' মৈমনসিংহ গীতিকার দুটি পালা এই পালাগুলোতে গ্রামীণ নর-নারীর সহজ-সরল প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। এতে নারীর মূল্য, মর্যাদা, ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশমান। এক অপূর্ব সুন্দরী বেদেকন্যা মহুয়ার সঙ্গে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের দুর্জয় প্রণয়কাহিনি অবলম্বনে 'মহুয়ার পালা' রচিত।
5 views
Answered