1 Answers
উদ্দীপকে উল্লিখিত আকবরের পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি প্রত্যক্ষ গণতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
যে শাসনব্যবস্থায় নাগরিকগণ সরাসরিভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। প্রত্যক্ষ গণতন্ত্রে রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচারকার্য পরিচালনাসহ অন্যান্য ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করে। উদ্দীপকে আকবরের পরিবারের ক্ষেত্রেও এর প্রতিফলন লক্ষ করা যায়। প্রাচীন গ্রিসে এ ধরনের শাসনব্যবস্থা প্রচলিত ছিল। আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল। এর জনসংখ্যাও বেশি। তাই প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করার উপায় নেই। তবে বর্তমানেও সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু আছে। আধুনিক বিশ্বে প্রত্যক্ষ গণতন্ত্রের চেয়ে পরোক্ষ গণতন্ত্র অধিক কার্যকর শাসনব্যবস্থা হলেও গণতন্ত্রের সূচনালগ্নে প্রত্যক্ষ গণতন্ত্রই বেশি কার্যকর ছিল। আকবরের দাদার জনকল্যাণমূলক কাজগুলো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে বিস্তৃতি লাভ করে।
পরিশেষে বলতে পারি, আকবরের পরিবারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি গণতন্ত্রের প্রত্যক্ষ গণতন্ত্রের সাথে মিল রয়েছে।