উদ্দীপকে প্রকাশিত বিষয়টি 'মমতাদি' গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে প্রকাশিত বিষয়টি 'মমতাদি' গল্পে বর্ণিত জীবনময় লেনের চিত্র এবং মমতাদির ঘরের দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
বাস্তব জগৎটা বড়ই কঠিন ও নির্মম। মানুষের খাদ্যসংস্থান অনিশ্চয়তায় ভরা। প্রয়োজনই মানুষকে বিভিন্ন কাজ করতে বাধ্য করে। জীবনশক্তি হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষকে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চায়।
উদ্দীপকে শহরতলির একটা সরু গলির চিত্র বর্ণিত হয়েছে যেখানে অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গের মতো রাস্তা। নিচে নর্দমা, চারপাশে দুর্গন্ধ- সব মিলিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। পেয়ারা গাছের নিচে দু'চালা করগেটের ঘর। নানা জিনিসপত্রে ঠাসা- ভাঙা চেয়ার, পাটকাঠি-লাকড়ি, খড়ের স্তূপ, ভাঙা আসবাব ইত্যাদি। 'মমতাদি' গল্পে বর্ণিত জীবনময়ের গলির দৃশ্যটাও এরকম। রাস্তা ইট দিয়ে বাঁধানো, সংকুচিত পথ, এখানে ওখানে ময়লা-আবর্জনার দূষিত চাপা গন্ধ। মমতাদির ঘরটিও একই রকম। মলিন বিছানা, ভাঙ্গা চেয়ার-টেবিল। সব মিলিয়ে শ্রীহীন অবস্থা। তাই বলা যায় যে, উদ্দীপকে প্রকাশিত বিষয়টি আলোচ্য গল্পে বর্ণিত জীবনময় লেনের চিত্র এবং মমতাদির ঘরের দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।