1 Answers

উদ্দীপকের সুমী রহমান 'মমতাদি' গল্পের গল্পকথকের মায়ের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 

আমাদের অনেকের বাড়িতেই গৃহকর্মীরা কাজ করে থাকে। তারা রোজগারের জন্য এই পেশা বেছে নেয়। কিন্তু আমরা অনেক সময় তাদের অবহেলা করি, কটু কথা বলি। তারা গরিব বলে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয়, তারাও আমাদের মতো মানুষ, তাদেরও আত্মসম্মান বোধ আছে।

উদ্দীপকে সুমী রহমানের বাড়িতে কাজ করে শেফালী। সুমী রহমানকে শেফালী তার অভাব-অনটনের কথা না জানালেও সুমী রহমান নিজে থেকেই সব বুঝতে পারে। এ কারণেই সে শেফালীর বেতন বাড়িয়ে দেয়। শেফালীর প্রতি সুমী রহমানের আন্তরিকতা আছে বলেই সে শেফালীর সাথে এমন আচরণ করতে পেরেছে। 'মমতাদি' গল্পে গল্পকথকের বাড়িতে যে গৃহকর্মী কাজ করত তার নাম মমতাদি। সেও অনেক অভাবে পড়ে অন্যের বাড়িতে কাজ করতে আসে। কিন্তু এ কথাগুলো সে গল্পকথকের মাকে না বললেও তিনি নিজে থেকে বুঝে নেন। এ কারণেই মমতাদির কাঙ্ক্ষিত বেতনের চেয়েও কিছু টাকা বাড়িয়ে দেন তিনি। এছাড়াও গল্পকথকের মা মমতাদির প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন। তাই বলা যায়, উদ্দীপকের সুমী রহমান 'মমতাদি' গল্পের গল্পকথকের মায়ের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions