1 Answers
উদ্দীপকের আয়েশা 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রের প্রতিরূপ।
মানুষ জীবিকার প্রয়োজনে অনেক কিছু করে। কেউ কেউ সম্মানের সঙ্গে কাজকর্ম করে, আবার কেউবা সততা-নৈতিকতা বিসর্জন দিয়ে বিপথে ধাবিত হয়। তবে যারা প্রকৃত আত্মমর্যাদাবোধসম্পন্ন তারা যেকোনো পরিস্থিতিতে সেটাকে রক্ষা করে চলে।
উদ্দীপকে একজন গৃহকর্মীর কথা বর্ণনা করা হয়েছে। আয়েশা নামের তেরো-চৌদ্দ বছরের মেয়েটি জীবিকার তাগিদে অন্যের বাসায় কাজ করতে আসে। তার কাজের প্রয়োজন থাকলেও বাসায় থেকে কাজ করার শর্ত দিলে সে রাজি না হয়ে চলে যেতে থাকে। তার মধ্যে একটা আত্মসম্মান বোধ কাজ করে। সে বাসাবাড়ির যেকোনো কাজ করে সৎভাবে জীবন চালাতে চায়। তবে যেকোনো শর্তে নয়। 'মমতাদি' গল্পে মমতাদিও ভদ্র ঘরের মেয়ে। তবু অভাবের তাড়নায় অন্যের বাড়ি কাজ করার চেষ্টা চালায়। সে চায় সৎভাবে সম্মানের সঙ্গে বাঁচতে। সে পরিশ্রম করে সৎপথে রোজগার করতে লেখকের মায়ের কাছে কাজের দাবি নিয়ে আসে। কিন্তু তার কথায় ও কাজে তার আত্মসম্মান বোধ ফুটে ওঠে। তাই বলা যায় যে, এই মমতাদি চরিত্রের প্রতিরূপ উদ্দীপকের আয়েশা।