1 Answers
উদ্দীপকের ছালেহা খালার বাড়িতে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে 'মমতাদি' গল্পের মমতাদির স্বামীর চাকরি চলে যাওয়ায় অন্যের বাড়িতে কাজ নেওয়ার দিকটি ফুটে উঠেছে।
মানবজীবন অনিশ্চয়তায় ভরা। কার যে কখন অসহায় অবস্থার মধ্যে পড়তে হয় কেউ তা জানে না। আজ যে সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করছে কাল সে সেই অবস্থায় নাও থাকতে পারে।
উদ্দীপকে দেখা যায়, মা মারা যাওয়ার পর ছালেহা খালার বাড়িতে আশ্রয় নেয়। তার এই আগমন খালা মেনে নিতে পারে না। সে তাকে দিয়ে ঘরের সব কাজ করায়। ছালেহার কাজকর্মে অন্য সবাই খুশি হলেও খালা খুশি হতে পারে না। 'মমতাদি' গল্পেও দেখা যায়, স্বামীর চাকরি চলে যাওয়ার কারণে অসহায় মমতাদি পরের বাড়িতে কাজ নিতে বাধ্য হয়। সে সর্বদা মনোযোগের সঙ্গে কাজ করে যায়। ছালেহার মতো মমতাদির কাজে সবাই খুব সন্তুষ্ট হয় এবং তাকে পরিবারের একজন সদস্য মনে করে। অবশ্য উদ্দীপকে ছালেহার খালা সালেহাকে সহ্য করতে পারে না।