1 Answers

উদ্দীপকের জয়নুল আবেদিনের অবদানের দিকটি 'আমার পরিচয়' কবিতায় ফুটে উঠেছে। 

একজন শিল্পী একটি দেশের প্রতিনিধি। তিনি তাঁর শিল্পকর্ম দিয়ে বিশ্বের দরবারে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁর শিল্পকর্মের সঙ্গে জড়িয়ে থাকে সে দেশের ইতিহাস-ঐতিহ্য।

উদ্দীপকে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা বলা হয়েছে। জয়নুল আবেদিন বাংলাদেশের একজন মহান শিল্পী। তিনি এ দেশের মানুষের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম-প্রতিবাদ, শোষণ-বঞ্চনা এবং অভাব-দুর্ভিক্ষের ছবি এঁকেছেন। তাঁর তুলির আঁচড়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ ফুটে উঠেছে। 'আমার পরিচয়' কবিতায় কবি তাঁকে স্মরণ করেছেন বাঙালির সংগ্রাম ও ঐতিহ্য চেতনায়। কবি নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির কথা। বিপ্লব-বিদ্রোহের কথা চিন্তা করে তিনি শিল্পী জয়নুল আবেদিনের অবদানকেও নির্দেশ করেছেন। কারণ তিনি বাংলার মানুষের দুর্ভিক্ষতাড়িত জীবন ও জগতের ছবি এঁকে অসামান্য এক জীবন-তৃষ্ণার পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দিতে গিয়ে কবি বাঙালি জয়নুল আবেদিন থেকে আসার কথা বলেছেন। তাঁর পরিচয়ে কবি গর্ববোধ করেছেন। এভাবে উদ্দীপকের জয়নুল আবেদিনের অবদানের দিকটি 'আমার পরিচয়' কবিতায় প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions