উদ্দীপকের ভৃত্যের সাথে 'মমতাদি' গল্পে বর্ণিত মমতাদি চরিত্রের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ভৃত্যের সঙ্গে 'মমতাদি' গল্পে বর্ণিত মমতাদি চরিত্রের বৈসাদৃশ্য দেখা যায়।
যারা অন্যের বাড়িতে গৃহকর্মে সহায়তা করে তাদেরকে বলা হয় গৃহকর্মী। নিতান্ত অভাবে পড়েই তারা অন্যের বাড়িতে কাজ নেয়। গৃহকর্মী হলেও তারা আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষ। তারাও গৃহকর্তা বা গৃহকত্রীর কাছ থেকে স্নেহ-মমতা এবং ভালো আচরণ প্রত্যাশা করে।
উদ্দীপকে একজন ভৃত্যের চরম দায়িত্বহীনতার পরিচয় তুলে ধরা হয়েছে। গৃহকর্তা তার প্রতি ক্ষোভে তাকে মূর্খাধম বলে অভিহিত করেছেন। এই ভৃত্য রাতে মালিকের বাসায় যায়নি। তাই তার মনিবের জন্য স্নানের জল তৈরি নেই, ঘরের দুয়ার খোলা, সকালে কেউ তাকে দেখেনি। পরার বস্ত্র, খাবারের আয়োজন ইত্যাদি না দেখে মনিব রাগ করে বসে আছেন তাকে শাসন করার জন্য। উদ্দীপকের এই ঘটনাচিত্র 'মমতাদি' গল্পে মমতাদি এবং তার প্রতি গৃহকত্রীর আচরণের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ মমতাদি যথাসময়ে তার মনিবের বাড়িতে যায়। সেখানে নিজের খেয়ালে সর কাজ করে। তার কাজ-কর্মে খুশি হয়ে হয়ে গৃহকত্রী তার প্রতি সন্তানস্নেহে কোমল আচরণ করেন। মমতাদিও তাকে শ্রদ্ধা করে। 'মমতাদি' গল্পে মমতাদি এবং গৃহকত্রীর মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা উদ্দীপকের ভৃত্য ও তার মনিবের আচরণের বিপরীত।