1 Answers
উদ্দীপকের ভৃত্যের সঙ্গে 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের আনুগত্যের সাদৃশ্য রয়েছে।
মনিবের প্রতি আনুগত্য প্রকাশ যেমন মানুষের মধ্যে দেখি তেমনই পশুর মধ্যেও লক্ষ করি। মনিবের প্রতি আনুগত্য প্রদর্শনস্বরূপ অনেক ভৃত্য জীবনও দান করে।
উদ্দীপকের ভৃত্য দিন-রাত মনিবের অসুস্থতার সময় সেবা করেছে। না খেয়ে, না ঘুমিয়ে মনিবের পাশে থেকেছে, তার দেখাশোনা করেছে। তার অতিসেবায় মনিব সুস্থ হয়ে ওঠে। আর অক্লান্ত পরিশ্রমের ফলে ভৃত্য জ্বরাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার লেখকের ছোট ভাইকে সাপের ছোবল থেকে বাঁচিয়ে নিজে মৃত্যুকে বরণ করে। এই দিক থেকে উদ্দীপকের ভৃত্যের সঙ্গে 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের সাদৃশ্য রয়েছে।
5 views
Answered