1 Answers
"প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও 'নিয়তি' গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি ভিন্ন।"- মন্তব্যটি যথার্থ।
প্রাণীর প্রতি মানুষের সহজাত ভালোবাসা প্রকাশ পায়। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশের বিভিন্ন রূপ দেখা যায়। কারণ সময়, পরিবেশ, প্রাণী ও ব্যক্তিবিশেষে ঘটনাগুলো ঘটে। আর এসবের পরিণতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
উদ্দীপকের আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকির নাম-ডাক বহু দূর পর্যন্ত বিস্তৃত। তাই এটিকে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই। আব্বাস দুলকিকে নিয়ে বনে শিকারে গেলে সেই সুযোগে দস্যুরা তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। 'নিয়তি' গল্পে লেখকের বাবা চোখের সামনে বেঙ্গল টাইগারের কষ্ট সহ্য করতে না পেরে তাকে গুলি করে হত্যা করেন।
5 views
Answered