1 Answers
ভৃত্যের প্রতি ভালোবাসা প্রদর্শনের দিক দিয়ে 'মমতাদি' গল্পের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
আমাদের সমাজে গৃহকর্মে নিয়োজিত মানুষজন আজ বড়ই অবহেলিত। অভাবে পড়ে তারা অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়। কিন্তু অন্যের বাড়িতে কাজ করলেও তারা আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তাদেরও রয়েছে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর কাছ থেকে স্নেহ-মমতা, ভালোবাসা, সর্বোপরি ভালো আচরণ পাওয়ার অধিকার।
উদ্দীপকের কবিতাংশে ভৃত্যের প্রতি ভালোবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। খলিফা উমর নিজে কষ্ট সহ্য করেও ভৃত্যকে উটের পিঠে ওঠার সুযোগ করে দেন। ভৃত্যকে উটের পিঠে বসিয়ে তিনি উটের রশি হাতে পথ হাঁটেন। উমরের এমন আচরণে সাম্যবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে। 'মমতাদি' গল্পের মমতাদিও স্কুলপড়ুয়া ছেলেটির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করলেও বাড়ির একজন সদস্য হিসেবেই মর্যাদা পেয়েছে। তাকে বাড়ির গৃহকত্রী অনেক পছন্দ করেন ও ভালোবাসেন। এমনকি মমতাদির প্রত্যাশার চেয়ে বেশি মাইনে নির্ধারণ করেন তার গৃহকত্রী। বাড়ির সবার সদয় আচরণ মমতাদির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এদিক দিয়েই 'মমতাদি' গল্পের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।