1 Answers
উদ্দীপকের গৃহপালিত প্রাণীর আকস্মিক মৃত্যু এবং এর প্রতিক্রিয়ার দিকটি 'নিয়তি' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রাণীর প্রতি মমত্ববোধের কারণে অনেকেই নানা ধরনের প্রাণী পোষে। তারা পোষা প্রাণীর প্রতি আলাদা আকর্ষণ বোধ করে। অন্যদিকে এসব প্রাণীও, বিশেষ করে কুকুর মনিবের জন্য জীবন দিতে পারে।
'নিয়তি' গল্পে বেঙ্গল টাইগার মহারাজার গৃহপালিত এক কুকুর। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিষধর সাপের ছোবলের হাত থেকে লেখকের ছোট ভাইকে রক্ষা করে নিজেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কুকুরটির মৃত্যু ছোটবেলায় লেখকের মনে ভীষণ দাগ কাটে। উদ্দীপকের ফরিদ একটি গরুর খামার গড়ে তোলে এবং এর মাধ্যমে সে সাবলম্বী হয়। এই খামারের গরুগুলো তার জীবন- জীবিকার প্রধান অবলম্বনই শুধু নয়, এগুলো তার ভালোবাসারও অংশ। হঠাৎ ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে গরুগুলোর মৃত্যু তাকে হতবাক করে দেয়। ভালোবাসার প্রাণীগুলোকে হারিয়ে বেদনায় মুষড়ে পড়ার দিক থেকে উদ্দীপক এবং 'নিয়তি' গল্পের মিল পাওয়া যায়। গৃহপালিত জীবজন্তু মানুষের ভালোবাসার অংশ যে কখন হয়ে ওঠে তা মানুষও বুঝতে পারে না। এদের জন্য মানুষের জীবনে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে, যা উদ্দীপক ও 'নিয়তি' গল্পে দেখা যায়।