উদ্দীপকের দুলকি এবং 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার-এর মধ্যকার সাদৃশ্যের দিকটি তুলে ধর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের দুলকি এবং 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার-এর মধ্যে প্রভুভক্তির সাদৃশ্য রয়েছে।
প্রাণীর প্রতি মমত্ববোধের কারণে অনেকেই নানা ধরনের প্রাণী পোষে। তারা পোষা প্রাণীটি আদর করে নিজের কাছে রাখে এবং সুন্দর নাম দেয়। প্রাণীটিও বিভিন্নভাবে তার মনিবের প্রতি ভালোবাসা প্রকাশ করে। উদ্দীপকে বনের মধ্যে দস্যুরা দুলকির মনিব আলী আব্বাসকে চারদিক দিয়ে ঘিরে ফেলে ।
উদ্দীপকে বনের মধ্যে দস্যুরা দুলকির মনিব আলী আব্বাসকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে মনিবের কাছে। দুলকি মনিবকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। নিরাপদে ফিরে এলেও গুলিবিদ্ধ দুলকি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার লেখকের ছোট ভাইকে সাপের দংশন থেকে রক্ষা করলেও সাপের দংশনের বিষে বেঙ্গল টাইগার যন্ত্রণায় কাতরাতে থাকে এবং তার শরীরের চামড়া খসে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের দুলকি এবং 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগারের মধ্যে প্রভুভক্তির সাদৃশ্য রয়েছে।