উদ্দীপকের নিধিরাম ও 'নিয়তি' গল্পের লেখক একই সূত্রে গাঁথা। যুক্তিসহ বুঝিয়ে দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের নিধিরাম ও 'নিয়তি' গল্পের লেখক একই সূত্রে গাঁথা। মন্তব্যটি যথার্থ।
মানুষ হয়ে মানুষকে যেমন ভালোবাসা যায়, তেমনই অন্যান্য প্রাণীর প্রতিও ভালোবাসা ও সহমর্মিতা দেখানো যায়। এতে করে তাদের বেঁচে থাকার পরিবেশ যেমন নিশ্চিত হয় তেমনই তাদেরও ভালোবাসা ও প্রত্যুপকার পাওয়া সম্ভব।
উদ্দীপকের নিধিরাম তার লাল গরুটাকে খুব ভালোবাসত। গরুটাও তাকে খুব ভালোবাসত বলেই তাকে বিক্রি করে দিলেও সে ছাড়া পেলেই ফিরে এসেছে মালিকের কাছে। নিধিরামও তার ফিরে আসায় খুশি এবং আপ্লুত হয়ে উঠেছে। 'নিয়তি' গল্পেও পোষা প্রাণীর প্রতি এ ধরনের মমত্বের চিত্র প্রকাশ পেয়েছে লেখকের আচরণ ও মানসিকতায়। কেননা লেখকও তাঁদের পোষা কুকুরের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন।
'নিয়তি' গল্পে লেখক একটি পোষা কুকুরের প্রতি তাঁর ভালোবাসা এবং কুকুরটির প্রভুভক্তির বর্ণনা দিয়েছেন। ছোট ভাইয়ের প্রাণ রক্ষাকারী কুকুরটির মৃত্যুতে তিনি বেদনাহত হয়েছিলেন। উদ্দীপকের নিধিরামের আচরণেও প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ।