1 Answers
"উদ্দীপকে সৃষ্ট রস এবং গল্পের ঘটনার পরম্পরা বালক লেখকের মনে যে প্রভাব ফেলেছিল তারই সার্থক রূপায়ণ 'নিয়তি' গল্পটি"- মন্তব্যটি যথার্থ।
শৈশব-কৈশোরের নানা স্মৃতি মানুষের মনে জাগরুক থাকে। অনেক সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার স্মৃতি নিয়ে মানুষ জীবনযাপন করে। কিশোর বয়সের অনেক ঘটনা মানুষকে ইতিবাচক জীবনযাপনে সহায়তা করে। আবার তার নেতিবাচক প্রভাব মানুষের জীবনকে বিক্ষিপ্ত করে তোলে।
উদ্দীপকের বর্ণনায় করুণ রসের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকের সৃষ্ট এই করুণ রসের সঙ্গে 'নিয়তি' গল্পের সাপের বিষে আক্রান্ত কুকুরটির পরিণতি সাদৃশ্যপূর্ণ। কারণ এখানেও করুণ রসের প্রকাশ ঘটেছে। উদ্দীপকের গদ্যাংশের লেখককে বাঁচানোর জন্য লালুর প্রাণপণ চেষ্টা 'নিয়তি' গল্পের লেখকের ছোট ভাইকে বিষধর সাপের ছোবল থেকে বাঁচানোর জন্য বেঙ্গল টাইগারের চেষ্টা একসূত্রে গাঁথা। উভয় ক্ষেত্রে করুণ ও মর্মস্পর্শী অবস্থা তুলে ধরা হয়েছে।
'নিয়তি' গল্পে মহারাজার বাড়ির কুকুরটি কীভাবে কেউটে সাপের ছোবল থেকে লেখকের ছোট ভাইকে রক্ষা করেছিল তার বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে প্রাণরক্ষাকারী সেই কুকুরটির করুণ পরিণতিও এখানে তুলে ধরা হয়েছে। গল্পের এই ঘটনাটি যখন ঘটে তখন লেখকের বয়স কম। বালক বয়সের সেই ঘটনাটি তাঁর হৃদয়ে দাগ কাটে। কারণ লেখকের বাবা সাপের বিষে যন্ত্রণাকাতর কুকুরটিকে গুলি করে হত্যা করে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন। এই বিষয়টি লেখক তখন অনুধাবন করতে পারেননি। পরে বড় হয়ে তিনি তা অনুভব করেছেন। উদ্দীপকের ঘটনাটিও অনুরূপ করুণ কাহিনি। উভয় ক্ষেত্রেই করুণ রস ঘনিয়ে উঠেছে। তাই বলা হয়েছে যে, উদ্দীপক সৃষ্ট রস এবং গল্পের ঘটনার পরম্পরা বালক লেখকের মনে যে প্রভাব ফেলেছিল তারই সার্থক রূপায়ণ 'নিয়তি' গল্পটি।