1 Answers

উদ্দীপকে আলমাস মেগাশপের কার্যকারিতা বৃদ্ধিতে ব্যবস্থাপকীয় সমন্বয়সাধন কার্যটি অত্যন্ত মুখ্য।

ব্যবস্থাপকীয় সকল কাজের সার বস্তু হলো সমন্বয়। আর ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন, সংগঠন ও সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ প্রভৃতি কাজের সাথে যোগসূত্র স্থাপনে সমন্বয়সাধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে আলমাস বাংলাদেশের একটি মেগাশপ। উক্ত প্রতিষ্ঠানটি সমন্বয়ের মাধ্যমে প্রতিটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের নিকট দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সরবরাহ করে থাকে। এতে প্রতিষ্ঠানের তথ্যের আদান-প্রদান ও সমস্যাসমূহ সহজেই চিহ্নিত হয়। এক্ষেত্রে ব্যবস্থাপক সমস্যা সমাধানের জন্য সহজেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। আবার প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী গুদাম ব্যবস্থাপক প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে। ফলে সংরক্ষণ ব্যয় যেমন কম হয় তেমনি প্রতিষ্ঠানের কার্যকারিতাও বৃদ্ধি পায়। অর্থাৎ সমন্বয়ের দ্বারা প্রতিষ্ঠানের কাজসমূহের মধ্যে ভারসাম্য ও যোগসূত্র তৈরি হয় যা প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আলমাস মেঘাশপের কার্যকারিতা বৃদ্ধিতে ব্যবস্থাপকীয় সমন্বয়সাধন কার্যটি মুখ্য ভূমিকা পালন করছে।

4 views

Related Questions