1 Answers

উদ্দীপকে গভীর সমুদ্রবন্দর গড়তে যে প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই কার্যকরী হয়েছে।

সরকারি-বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগিতায় প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি-বেসরকারি অংশীদারিভিত্তিক ব্যবসায় বলে। উদ্দীপকে সরকার কক্সবাজারে গভীর সমুদ্রে বন্দর করার পরিকল্পনা গ্রহণ করে। এতে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানায়। ১০,০০০ কোটি টাকার প্রকল্পে সরকার ৬০% ও বেসরকারি ৪ জন উদ্যোক্তা ৪০% বিনিয়োগ করে। দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে থাকে। তাই যৌথ উদ্যোগ গ্রহণ করা হলে বেসরকারি খাতের সাহায্য লাভ সম্ভব হয়। এতে করে সরকারের আর্থিক চাপ কিছুটা কমবে। কারণ বেসরকারি উদ্যোক্তায় ৪০% বিনিয়োগ করবে।

সুতরাং বলা যায়, গভীর সমুদ্রবন্দর গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত কার্যকর।

4 views

Related Questions