1 Answers
সরকারের সহায়তায় রোজ কোম্পানি লি. কর্তৃক ন্যায্য রাজস্ব প্রদানের গুরুত্ব অপরিসীম।
সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমনি দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক। সরকারকে যথারীতি কর ও রাজস্ব প্রদান করা সরকারের প্রতি ব্যবসায়ের অন্যতম সামাজিক দায়িত্ব। উদ্দীপকে দেখা যায়, রোজ কোম্পানি লি. এর স্বত্বাধিকারী হাসান নিয়মিতভাবে সরকারকে ন্যায্য রাজস্ব প্রদানের মাধ্যমে আর্থিকভাবে সহায়তাদানের চেষ্টা করেন। তাই তিনি সরকারি নীতিমালা ও আইন অনুসরণপূর্বক ন্যায্য রাজস্ব সময়মতো প্রদানে সচেষ্ট থাকেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়তাদান করেন। এছাড়াও তার প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় যা সরকারের প্রতি দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। ফলে দেশের সামাজিক এ অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে উক্ত প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সুতরাং বলা যায়, সরকারের সহায়তায় রোজ কোম্পানি লি. কর্তৃক ন্যায্য রাজস্ব প্রদানের কার্যকারিতা অপরিসীম।