1 Answers

রোজ কোম্পানি কর্তৃক নির্মিত রাস্তাঘাট ও স্কুল তাদের এলাকার প্রতি সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত।

যে এলাকা বা অঞ্চলে ব্যবসায়ের অবস্থান সেখানকার মানুষ, জীবজন্তু, পরিবেশের উন্নয়নে ব্যবসায়ের দায়িত্ব অনেক। এলাকার প্রতি ব্যবসায় যেসব দায়িত্ব পালন করতে পারে তার মধ্যে সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন- মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সমিতি ইত্যাদি স্থাপন ও উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন উল্লেখযোগ্য।

উদ্দীপকে দেখা যায়, রোজ কোম্পানি লি. এলাকায় উন্নত রাস্তাঘাট নির্মাণ ছাড়াও জনগণের শিক্ষার কথা চিন্তা করে একটি উন্নতমানের মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেছে। আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ এবং শিক্ষার উন্নয়নে স্কুল প্রতিষ্ঠা ব্যবসায়ের এলাকার প্রতি সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রোজ কোম্পানি কর্তৃক নির্মিত রাস্তাঘাট ও স্কুল তাদের এলাকার প্রতি সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত।।

5 views

Related Questions