1 Answers
আমিন ইন্ডাস্ট্রিজ এর মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনার করনীয় হলো সমন্বয় সাধনপূর্বক কার্যকরি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুকরণ।
সমন্বয় সাধন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দ্বন্দ্ব হ্রাস করে এবং কাজের ভারসাম্য আনয়ন করে। আর পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। মূলত সঠিক পরিকল্পনা গ্রহণপূর্বক কার্যকর সমন্বয় ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই প্রতিষ্ঠান তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারে।
উদ্দীপকে দেখা যায়, আমিন ইন্ডাস্ট্রিজ এর ২০১৫ সালের মুনাফার লক্ষ্যমাত্রা ১৫ কোটি টাকা স্থির করলে ও বছর শেষে অর্জিত হয় ১০ কোটি টাকা। খোঁজ নিয়ে দেখা গেল বিভিন্ন বিভাগের কাজের ভারসাম্যহীনতা ও ব্যক্তিগত দ্বন্দ্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার পেছনে দায়ী। কেননা পূর্ব থেকে কার্যকর সমন্বয় ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকলে বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে। আর পরবর্তীতে মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য করনীয় হলো লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক সম্পাদিত কার্যফল পরিমাপ, বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।
সুতরাং বলা যায়, আমিন ইন্ডাস্ট্রিজ এর মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনার করনীয় হলো সমন্বয় সাধনপূর্বক কার্যকরি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুকরণ।