1 Answers
বর্ণমালা ফ্যাশনস্ লি.-কে ভবিষ্যতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রেষণা পদ্ধতি হিসেবে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
কম দায়িত্ব ও সুযোগ-সুবিধা সংবলিত পদ থেকে অধিকতর দায়িত্ব ও সুবিধা সংবলিত পদে কর্মীর উন্নয়নকে পদোন্নতি বলে। পদোন্নতির সাথে আর্থিক সুবিধা বৃদ্ধির প্রশ্নটি স্বাভাবিকভাবে জড়িত। এর সাথে ক্ষমতা বা মর্যাদা বাড়ায় পদোন্নতি প্রাপ্তির বিষয়টি কর্মীদের মনে সবসময়ই উৎসাহ জোগায়। সেজন্য যোগ্য কর্মীকে পদোন্নতি দান ও ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনার দ্বার খোলা রাখা দরকার।
উদ্দীপকে হাবিবুর রহমান বর্ণমালা ফ্যাশনস্ লি.-এর উৎপাদন, ব্যবস্থাপক। প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপকের পদ শূন্য হলে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হাবিবুর রহমানকে নিয়োগ দেয়নি। ফলে তার কাজের প্রতি উৎসাহ কমে যায়। যার ফলশ্রুতিতে উৎপাদন লক্ষ্যমাত্রার ৮০% অর্জিত হয়। কিন্তু যদি তাকে উত্তম উপায়ে প্রেষণা দান করা হতো এবং পদোন্নতি প্রদান করে যোগ্য পদে নিয়োগ দেওয়া হতো তবে সে ইতিবাচক প্রেষণা লাভ করত এবং প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রাও অর্জিত হতো।
তাই বর্ণমালা ফ্যাশনস্ লিমিটেডের উচিত ভবিষ্যতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রেষণা পদ্ধতি হিসেবে পদোন্নতির ব্যবস্থা করা।