1 Answers

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা এটিকে বাস্তব পরিবেশ হিসেবে মনে করে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি নিম্নরূপে ভূমিকা পালন করে-

ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে জাদুঘরে প্রাচীন বিষয়গুলো উপস্থাপন ও প্রদর্শন করা সম্ভব। বিভিন্ন ঐতিহাসিক বিষয় যেমন- কেনো প্রাচীন গুহা, ভাস্কর্য, ঐতিহাসিক ভবন, প্রত্নত্বাত্তিক নিদর্শন প্রভৃতি প্রদর্শনে জাদুঘরে বা বিভিন্ন ঐতিাসিক গবেষণাতেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে জাদুঘরে যেমন আগত দর্শনার্থীরা এ সমস্ত বিষয়গুলো পরিদর্শনে জ্ঞান ও আনন্দ লাভ করতে পারেন তেমনি আধুনিক ঐতিহাসিক গবেষকরাও প্রাচীন পৃথিবী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। ইতিহাস ও ঐতিহ্যের অনেক আছে, যা আমাদের জানা থাকলেও এগুলোর বাস্তব কোনো নির্দশন পাওয়া যায় নি। এসব বিষয়গুলোকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপন করা সম্ভব। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখা যাবে।

4 views

Related Questions