1 Answers
উদ্দীপকে ভবিষ্যতে উৎপাদন প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষায় শাহজাহান কামালের লক্ষ্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
কোনো কাজ শুরুর পূর্বে সে বিষয়ে বিশেষ চিন্তাধারাই হলো পরিকল্পনা। পরিকল্পনা হলো নির্ধারিত লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ কার্যাবলির দিকনির্দেশনা।
উদ্দীপকে শাহজাহান কামালের প্রতিষ্ঠানে উৎপাদন সঠিক সময়ে শেষ করার জন্য তিনি কাজ শুরুর আগেই সব কিছু ঠিকঠাক করে নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ তিনি পরিকল্পনা গ্রহণ করার চিন্তা-ভাবনা করেছেন। পরিকল্পিত উপায়ে সময়মতো ও সুশৃঙ্খলভাবে সব কাজ করা যায় বলে তার প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে। পরিকল্পনার মাধ্যমে উৎপাদনের উপকরণের সর্বোচ্চ ব্যবহার করা যাবে, ফলে তার প্রতিষ্ঠানে উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
তাই বলা যায়, জনাব শাহজাহান কামাল পরিকল্পনার মাধ্যমে তার প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন।